নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৩০ পিস ইয়াবা

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৯টা ১০ মিনিটে সোনারগাঁও থানাধীন উত্তর পিরোজপুর এলাকার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), সাং- হাবিবপুর (চর মিনিখালী), বড়নগর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং
মোঃ সেলিম (৪২), সাং- টানবলাখী, হোসেনদী, গজারিয়া, মুন্সিগঞ্জ।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস এবং অপর একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৩০ পিস ইয়াবা (ওজন প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০ (ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >