নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চনপাড়ায় পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে এবং অবরুদ্ধ করে শামীমের অনুসারীরা তাকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকাটি অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এখানে বছরের পর বছর হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে।

রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার বাসিন্দা শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় ডজনখানেক মামলা রয়েছে। এ ছাড়া কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে এই পলাতক আসামিকে পুলিশ খুঁজছিল।

পরে আইনশৃঙ্খলা বাহিনী চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় জটিকা অভিযান পরিচালনা করে। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার রাতে চনপাড়া থেকে শামীমকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় শামীমের সহযোগীরা হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ জানতে পারে চনপাড়ার মাদক সম্রাট ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়া ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে শামীম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করলে শামীমের অনুসারীরা মব সৃষ্টি করে তাকে নিয়ে যায়। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ মোট ১৩ জনকে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >