নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৩ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে থানাধীন ইসদাইর এলাকায় ওসমান আলী পৌর স্টেডিয়ামের গ্যালারির উত্তর পাশে ফাঁকা স্থানে পায়ে চলাচলের রাস্তা থেকে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ রাতুল ইসলাম (২৫)
২. মোঃ রোকন (২৫)
৩. লাম সজিব (২৪)

এসময় তাদের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >