নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার-২

বন্দরে পৃথক অভিযানে   এক নারী মাদক কারবারিসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো এক নারী মাদক কারবারি। অভিযান কালে  পুলিশ ধৃত  নারী মাদক ব্যবসায়ী কাছ থেকে ২০,পিছ ও অপর মাদক ব্যবসায়ী কাছ  থেকে  আরে ১৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা  হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার হাসান মিয়ার  আরমিন আক্তার ওরফে সুর্বন (৪১) ও বন্দর থানার শাহীমসজিদ বউ বাজার এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে নাছির ওরফে সানি (৩০)। পলাতক মাদক ব্যবসায়ী সুফিয়া ওরফে সুফি বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত নাছির মিয়ার স্ত্রী।

পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের উপ পরিদর্শক সৈয়দ জাকির হোসেন ও বন্দর থানার শাহীমসজিদ ও বন্দর থানার উপ পরিদর্শক রাজিব হোসেন তালুকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১(৫)২৬ ও ২(৫)২৬। ধৃতদের শুক্রবার (১ মে) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে বন্দর থানার দড়ি সোনাকান্দা ও একই দিন রাতে বন্দর থানার শাহীমসজিদস্থ বৌবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >