নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর পর টেকনাফ বন্দরে ফিরল সীমান্ত বাণিজ্য

দীর্ঘ এক বছরের অচলাবস্থা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে টেকনাফ স্থলবন্দর। শুক্রবার দুপুরে মিয়ানমার থেকে কাঠ বোঝাই একটি ট্রলার বন্দরে পৌঁছানোর মধ্য দিয়ে সীমান্ত বাণিজ্যের কার্যক্রম ফের চালু হয়েছে।

সকালে মিয়ানমারের মংডু এলাকা থেকে ছেড়ে আসা ট্রলারটি দুপুর দেড়টার দিকে বন্দরের ঘাটে পৌঁছায়। দীর্ঘদিন পর বাণিজ্য চালু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, এটি সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হওয়ার একটি ইতিবাচক ইঙ্গিত।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণে নৌপথ চলে যাওয়ায় প্রায় এক বছর ধরে এই বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ ছিল। এতে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, আর রাজস্ব হারায় সরকার।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >