নারায়ণগঞ্জ । বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে খাল খননে জলাবদ্ধতা নিরসন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

আড়াইহাজারে খাল খননে জলাবদ্ধতা নিরসন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে
মোস্তফাকামাল , আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় উত্তরখাল ভরাট হয়ে কোটি কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন।


বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আসাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে খাল খনন কার্যক্রম শুরু করা হয়।
প্রায় ৫০০ মিটার খাল খননের মাধ্যমে আড়াইহাজার বাজার এলাকার ড্রেনেজ লাইন উত্তরখালের সঙ্গে, এছাড়া সরকারি সফর আলী কলেজের সামনে থেকে উত্তরখালের সংযোগস্থলও পুনরুদ্ধার করা হয়েছে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয়ে পানি চলাচল স্বাভাবিক হয়েছে।


স্থানীয়রা জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ড্রেনের পানি নিষ্কাশন বন্ধ ছিল, ড্রেনের ভিতর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল। খাল খননের ফলে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।
এ উদ্যোগে আড়াইহাজার পৌর এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপকৃত হয়েছেন। এজন্য এলাকাবাসী উপজেলা ও পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >