নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাঠেই হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

সিলেটে আজ দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের টসের পর ঢাকা ফ্র‍্যাঞ্চাইজির ডাগ আউটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। সিপিআর দিতে দিতে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন, ‘জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন।অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।’
বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান তিনি।

বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস।  ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা।

যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি।   বিপিএলকে সামনে রেখে মাত্র দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। বেশ সাবলীলভাবেই কথা বলছিলেন দলের ভাবনা নিয়ে। যথারীতি ঢাকার প্রথম ম্যাচের আগেও শিষ্যদের নিয়ে কাজ করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >