নারায়ণগঞ্জ । শুক্রবার
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে গিয়াস উদ্দিনের নেতৃত্ব বিজয় র‌্যালী
আস্ফালন ভালো না, বেয়াদবের এহকাল-পরকাল নেই : গিয়াস

‘বেয়াদবের ইহকাল-পরকাল নেই’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। ফতুল্লা থানা বিএনপির অখ্যাত এক নেতার দেয়া শিষ্ঠাচার বহির্ভূত একটি বক্তব্যের প্রেক্ষিতে ক্ষোভ ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তাকে শালিন ভাষায় কথা বলাসহ গীবত মিথ্যাচারের বিষয়ে সতর্ক করেন নারায়ণগঞ্জ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।


ঐতিহাসিক ৫ আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁও উপজেলায় পৃথক ভাবে তিনটি বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।


এর মধ্যে ফতুল্লায় অনুষ্ঠিত বিজয় র‌্যালি শেষে অনুষ্ঠিত সভায় সাবেক এমপি গিয়াস উদ্দিন বলেন, ‘কোন ষড়যন্ত্র আপনাদের কিছু করতে পারবে না। আপনাদের ভয়ের কিছু নেই। গিয়াস উদ্দিন এখনও আছে। গিয়াস উদ্দিন মরে যায় নাই, রাজনীতি ছেড়ে যায় নাই। কাজেই এতো আস্ফালন ভালো না। সব কিছু লিমিটেশনের মধ্যে থাকতে হবে। বেয়াদবের ইহকালও নাই, পরকালও নাই।’


গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও এই বীরমুক্তিযোদ্ধা বলেন, ‘গত বছর এই দিনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই বিজয় সারা দেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই র‌্যালিতে অংশ নেয়।’


সরেজমিনে দেখা গেছে, গিয়াস উদ্দিনের নেতৃত্বে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে অনুষ্ঠিত পৃথক তিনটি বিজয় র‌্যালীতে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের ঢল নামে। তিনটি বিজয় র‌্যালীই সফল ভাবে সম্পন্ন হয়।


র‌্যালি শেষে মুহাম্মদ গিয়াসউদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >