নারায়ণগঞ্জ । মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হাসনাত আবদুল্লাহর রহস্যময় পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে একটি পোস্ট করেছেন।

পোস্টে তিনি বলেন, ‘এখন শুধু এটুকুই বলার বাকি- আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া।’

শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে তিনি এই সংক্ষিপ্ত পোস্টটি দেন। পোস্টটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গত ৪ ঘণ্টায় ৩ লাখ ১৭ হাজার রিঅ্যাক্ট, ২৯ হাজার ৪০০ কমেন্টস এবং ১৪ হাজার শেয়ার হয়েছে।

তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ বক্তব্যে চলমান রাজনৈতিক ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন বলে মনে করছেন নেটিজেনরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >