নারায়ণগঞ্জ । বুধবার
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণধর্ষণের বিচারের দাবিতে গণ বিশ্ববিদ্যালয় উত্তাল

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের এক ছাত্রীকে গণধর্ষণের নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল পুরো ক্যাম্পাস। প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় ছাত্রী ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু ও সাধারণ শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতা ও দায় এড়ানোর অভিযোগ তুলে দ্রুত বিচার এবং প্রক্টোরিয়াল বডি পুনর্গঠনের দাবি জানান। এসময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, বাহ্ ভিসি চমৎকার, ধর্ষকদের পাহারাদার, ধর্ষকদের ঠিকানা, এই ক্যাম্পাস হবে না, অন্তুরদের চামড়া তুলে নিব আমরা, ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, বিচার চাই, রিমন দালালের বিচার চাই, এক দফা এক দাবি, ভিসি তুই বাহির হবি।

পরে ১১টা ৪৫ মিনিটে আন্দোলনকারীরা আইন বিভাগে গিয়ে শিক্ষক লিমন হোসেনের পদত্যাগ দাবি করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রায়হান খান বলেন, “আপনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। আমরা সবাই চাই আপনি পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান।

শিক্ষার্থীরা বলেন, ধর্ষকের ফাঁসি চাই, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ চাই, লিমন হোসেনকে চাকরিচ্যুত করতে হবে। বিচার না হলে ভিসির পদত্যাগ চাই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >