নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টেবিলের ওপর দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তীব্র সমালোচনা

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার।

এবার নতুন করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এ ইসলামী বক্তা। আজ মঙ্গলবার তার নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতের এ প্রার্থী।আর তার সামনে চেয়ারে বসে আছে কিছু মানুষ। 

এদিকে শ্রোতাদের চেয়ারে বসিয়ে মুফতি আমির হামজার টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, আমির হামজা ওই শিষ্টাচার রক্ষা করেননি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >