নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নকল মুগডাল বিক্রি
তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় তিনটি ডাল বিক্রির পাইকারি প্রতিষ্ঠানে ক্ষতিকর রং মেশানো নকল মুগ-ডাল বিক্রির কারণে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান চালায়। 

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। সিএমপির সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অংশ নেন অধিদপ্তরের আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান। 

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ক্ষতিকর এবং খাদ্যদ্রব্যে ব্যবহার নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোজ দিয়ে মিষ্টান্ন তৈরি করাই একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >