কুষ্টিয়া প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আহসানুল হক পচা মোল্লার সহধর্মিণী এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসাধীন নেত্রীর শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
পাশাপাশি তিনি অসুস্থ নেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের এ সহমর্মিতা ও আন্তরিকতায় পরিবারের সদস্য এবং উপস্থিত নেতাকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, যথাযথ চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।




