নারায়ণগঞ্জ ।
,

মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনায় গতকাল ৩০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় মব সৃষ্টি করে এক পুলিশ কর্মকর্তা হেনস্তার শিকার হয়েছেন।

জানা যায়, রাস্তার ওপর সিএনজি চালক ডাবল পার্কিং করায় যানজটের সৃষ্টি হয়। ওই কর্মকর্তা ওই পথে যাওয়ার সময় সিএনজি সরিয়ে নিতে বললেও চালক ‘পারলে গাড়ি নিয়ে যান’ বলে দম্ভ দেখান। পরে পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সার্জেন্টকে ফোন করলে চালক গাড়ি স্টার্ট দিয়ে চলে যাওয়ার প্রাক্কালে ওই কর্মকর্তার সঙ্গে চাবি টানাটানি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় সিএনজিতে থাকা দুই নারী ও এক পুরুষ যাত্রী গাড়ি থেকে নেমে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকে এবং মবের সৃষ্টি হয়।

আলাপকালে জানা গেছে, ওই কর্মকর্তা কুলাউড়া থানার টিআই (ট্রাফিক ইন্সপেক্টর)। তিনি মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় বাসা নিয়ে থাকেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফেসবুকভিত্তিক ভিউনির্ভর পেজে ওই পুলিশ কর্মকর্তাকে নিয়ে একতরফাভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উভয় পক্ষের বক্তব্য না নিয়ে শুধু মব সৃষ্টিকারীদের বক্তব্যের ভিত্তিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এমনকি তাকে ডিআইজির পরিচয় দিয়েও সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

পুলিশ কর্মকর্তার দাবি, প্রকাশিত এসব সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এ বিষয়ে ওই কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >