নারায়ণগঞ্জ ।
,

সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এমদাদুল হক মুন্না (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক এমদাদুল হক মুন্না সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর (আমির ইসলাম কোম্পানির বাড়ি) এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেনবাগ রাস্তার মাথা চৌমুহনী-ফেনী সড়কের উত্তর পাশে বিসমিল্লাহ অটো সেন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এমদাদুল হক মুন্নাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >