নারায়ণগঞ্জ ।
,

মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ ও নারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ আগস্ট) ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)–এর মেদিনীপুর ও বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, মেদিনীপুর বিওপির হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময় বাঘাডাংগা বিওপির হুদাপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আটক নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >