নারায়ণগঞ্জ ।
,

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে সুটারগান, গুলি, দুটি হাসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগানটিতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।

তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল। এখান থেকে ককটেল তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গানপাউডার ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >