নারায়ণগঞ্জ ।
,

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববারত(১৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মিরাশী এলাকার বটতলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে সবুজ মিয়া (৩০) নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাইকপাড়া এলাকার বদরগাজী ও হলহলিয়া-দেউন্দি স্থান থেকে অবৈধ বালুভর্তি একটি ইজিবাইক (টমটম) জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।

অন্যদিকে, নালমুখ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় ‘জিহাদ বেকারি’র মালিক মো. আ. মতিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মেয়াদহীন আইসক্রিম বিক্রির অপরাধে মোহাম্মদ শফিকুক ইসলাম নামের এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >