ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আটককৃত আওয়ামীলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। পরে বিকেল উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচরে নিজ বাড়ি থেকে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করে।
আটককৃত আওয়ামীল নেতা হলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাসুম হাওলাদার। তিনি হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।
জানা যায়, উপজেলার কলাতলী ইউনিয়নের মারামারি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হয় আটককৃত আওয়ামীলীগ নেতা মাসুম হাওলাদারকে। যার মামলা নং-১০/০৮/২০২৬ইং।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপতৎপরতা রুখতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ নেতা মাসুম হাওলাদারকে আটক করে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।




