বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল সংক্রান্ত সার্বিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সভায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশার চলাচল, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ই-রিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনার আওতায় আনার বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।



