নারায়ণগঞ্জ ।
,

জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, বিচারক নিহত

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরে ফেরার পথে ছামিউল হককে বহনকারী প্রাইভেটকারটি লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে ছামিউল হকের শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের তথ্যমতে, ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার সেটি সড়কের পাশে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত বিচারকের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >