জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দলীয় প্রাক্তস সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার রাতে ভারতের দিল্লির ফরেন প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেওয়ার পরপরই এ হামলা হয়।
এছাড়াও বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ লোকজন। এতে বাড়ির সিঁড়ির জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে সাকিব আল হাসানের পরিবারের কেউ ছিল না। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ বিষয়ে চেষ্টা করেও এখন পর্যন্ত পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




