নারায়ণগঞ্জ ।
,

যমুনায় গোসল করতে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কাজিরহাট এলাকার নটাখোলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলছাত্ররা হলেন- টাঙ্গাইলের নাগরপুরের ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) ও পাবনা দিলালপুর এলাকার মিঠুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়।

স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। সর্বশেষ সন্ধ্যা ৬টা পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >