নারায়ণগঞ্জ ।
,

টানা চার দিনের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ জুলাই) রাতে প্রকাশিত চার দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ এলাকায়ও বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এছাড়া ৩০ ও ৩১ জুলাই রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >