ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল আজ ২৬ জুলাই ২০২৬ তারিখে শেরপুর ময়মনসিংহ সীমান্তবর্তী জেলার ধোবাউড়া উপজেলাধীন ঘোষগাঁও নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা। বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





