নারায়ণগঞ্জ ।
,

কুতুবদিয়ায় পানি নামতেই আবারও কালভার্ট দখল

প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি মহল আবারো কালভার্ট বন্ধ করে মাছ শিকারে নামে।

কক্সবাজারের কুতুবদিয়ায় বর্ষার পানি নামতে না নামতেই মাছ শিকারের উদ্দেশ্যে বিভিন্ন সড়কের কালভার্ট ও পানি নিষ্কাশনের পথ দখলের অভিযোগ উঠেছে। এতে পানি চলাচল ব্যাহত হয়ে সামান্য বৃষ্টিতেই নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভারি বর্ষণের সময় কালভার্ট ও স্লুইসগেটে জাল বসিয়ে মাছ ধরার কারণে কয়েকটি এলাকায় পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। প্রশাসনের কঠোর নির্দেশনা সত্ত্বেও একটি চিহ্নিত মহল আবারও উপজেলার বিভিন্ন সড়কের কালভার্ট বন্ধ করে মাছ শিকারে নামে।

খবর পেয়ে শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের বিভিন্ন সড়কের মোট আটটি কালভার্ট দখলমুক্ত এবং পানি চলাচল স্বাভাবিক করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, একটি মহল কালভার্ট দখল করে জাল বসিয়ে পানি চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে মোবাইল কোর্ট পরিচালনা করে সবগুলো কালভার্ট দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখল ও পানি চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >