নারায়ণগঞ্জ ।
,

সাতক্ষীরায় ১৮ লাখ টাকা মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় জব্দকৃত কোডিনযুক্ত মাদক সিরাপ, ভারতীয় ওষুধ ও বিড়িসহ র‍্যাবের হাতে আটক ব্যাক্তি। ছবি: কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ডভ্যান থেকে প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের কোডিনযুক্ত মাদক সিরাপ, ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ করেছে র‍্যাব-৬। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. আব্দুল মজিদ শেখ (৩৬)। র‍্যাব জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত সিরাপ (উইনসিরেক্স, এসকাফ ও ফেয়ারডিল), ১ হাজার ৫০০ পাতা ভারতীয় এল-হিস্ট মন্ট, ৬০ পাতা আলফা-কেটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >