রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের দোকান এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে বলে জানা গেছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।







