নারায়ণগঞ্জ ।
,

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২০২৭-২০২৭ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ প্রায় ১ হাজার ৬১ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় নগর ভবন অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এ বাজেট ঘোষনা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১০৬০ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১১২ টাকা আয় এবং ৯৩০ কোটি ৭৫ লক্ষ ৪২ হাজার ৪০২ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ১৩০ কোটি ২৪ লক্ষ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে। তবে যেসকল হোল্ডিং মালিকগণ ছাদ বাগান করে সেই ছবি সহ আবেদন করলে ২৭% কর ছারের অতিরিক্ত ২% কর ছাড় সুবিধা পাবে।


এসময় নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা চেষ্টা করেছি বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করতে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রিন এন্ড ক্লিন সিটি’ বাস্তবায়নের ধাপ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।


নাগরিকদের উদ্দেশে প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই বাজেট কেবল আয়-ব্যয়ের একটি হিসাব নয়; এটি সম্মানিত করদাতাদের অর্পিত পবিত্র দায়িত্ব ও আস্থার প্রতিফলন। এই বাজেটের প্রতিটি টাকা জনগণের কল্যাণে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করছি।


নাসিক প্রশাসক সকল কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নারায়নগঞ্জকে সিটি ভিশন হিসেবে পরিবেশবান্ধব, যানজটমুক্ত, গ্রিন এন্ড ক্লিন, স্বাস্থ্যকর, নিরাপদ, দারিদ্রমুক্ত পরিকল্পিত নগর গঠনে সময়মত হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সকল ফি পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >