নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা নার্সারী মালিক সমিতির (২০২৬-২০২৭ / ২০২৭-২০২৮) দ্বি-বার্ষিক নির্বাচন ০৬ জুলাই ২০২৬ ইং তারিখে ফতুল্লা স্টেডিয়ামের বিপরীত পাশে লিংক রোড সংলগ্ন গার্ডেন সলিউশন নার্সারিতে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মাওলানা খাজা হেছামউদ্দিন চিস্তি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সাগর হোসেন নির্বাচিত হন।

এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার সৈকত সজল, অর্থ সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন ভান্ডারী এবং সদস্য পদে মোঃ ইউনুস মিয়া ও মোঃ রফিকুল ইসলাম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ নার্সারী শিল্পের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ এবং সমিতির সদস্যদের স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >