নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬০ ছুঁলেন বলিউডের ভাইজান

বলিউডের ভাইজান, যে অভিনেতার ঝলমলে চরিত্র এবং হৃদয়ছোঁয়া অভিনয় কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে, আজ ৬০-তে পা রাখলেন। জন্মদিনের প্রথম প্রহরে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে কেক কাটার মুহূর্তটি যেন তাকে ঘিরে থাকা আলো-ছায়া ও ভক্তদের ভালোবাসার সঙ্গে মিশে গেছে। নিরাপত্তার দৃঢ় ব্যবস্থা থাকা সত্ত্বেও উদযাপনটা হয়ে উঠল আনন্দের এক চিরন্তন মুহূর্ত।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর আজকের দিনে বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্ম নেন সালমান। বিশেষ দিনটি উদযাপনে পরিবার এবার ভারতের মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তবে, তার আগেই শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা পেরোনোর পর মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এবারের জন্মদিনের প্রথম কেক কাটেন সালমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।

প্রতি বছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদযাপিত হলেও নিরাপত্তাজনিত কারণে সালমানের জন্মদিন মুম্বাইয়ের বাইরে আয়োজন করা হচ্ছে। 

লাগাতার হত্য্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা হয়েছে এ অভিনেতার। সর্বক্ষণ বাড়ি ও বাড়ির বাইরে কঠোর নিরাপত্তার চাদরে থাকেন সালমান। নিরাপদ থাকতে নিরাপত্তা বলয়েই জন্মদিনের আনন্দ উপভোগ করবেন বলিউডের প্রথম সারির এ তারকা। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >