নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ভাষায় ‘এই অবেলায় ২’: ৪ ডিসেম্বর মুক্তি

শিরোনামহীন’র তুমুল জনপ্রিয় গানের একটি ‘এই অবেলায়। ২০১৯ সালে গানটি প্রকাশ হয়। যা এখনও তুমুল জনপ্রিয়। সেই রেশ ধরে এবার আসছে ‘এই অবেলায় ২’।

এটি প্রকাশ পাচ্ছে শিরোনামহীনের ‘বাতিঘর’ অ্যালবামের শেষ গান হিসেবে। ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ও ইংরেজি ভাষায় একসঙ্গে দুটি ভার্সন প্রকাশ করতে যাচ্ছেন তারা। আগামী ৪ ডিসেম্বর ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুটি সংস্করণই প্রকাশ পাবে।

এর ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘রিমেম্বার মি’।

নতুন গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা বেজিস্ট জিয়াউর রহমান। প্রথম গানটিও ছিল তারই লেখা। এদিকে, সুরের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ড্রামার কাজী আহমেদ শাফিন। ইংরেজি অনুবাদ করেছেন রেশ রহমান।  

‘এই অবেলায়-২’ প্রসঙ্গে জিয়াউর রহমান বলেছেন, ‘‘প্রথম গানটি প্রকাশের পর শ্রোতামহলে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। গানটির সিক্যুয়েল হোক, সেটা সবাই চাইছিল। এর আগে আমাদের প্রথম অ্যালবামের ‘হাসিমুখ’ গানের বেলায়ও এমনটা হয়েছিল। ‘এই অবেলায়’ নিয়ে শ্রোতাদের ব্যাপক চাহিদা আমরা টের পাচ্ছিলাম। ‘বাতিঘর’ অ্যালবামের পরিকল্পনার সময় তাই গানটির সিক্যুয়েল নিয়ে ভাবতে হলো।’’

তিনি আরও জানান, ‘এই অবেলায়-২’ গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। মডেল হয়েছেন সঞ্চালক নীল হুরেরজাহান। ভিডিওচিত্রটি নির্মাণে সহযোগিতা করেছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >