নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে নতুন প্রতীক ‘শাপলা কলি’।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন প্রতীকটি তালিকার ১০২ নম্বরে স্থান পেয়েছে। এতে নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘Representation of the People Order, 1972’ (President’s Order No. 155 of 1972) এর Article 94 অনুযায়ী নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন এনে নতুন প্রতীকটি যুক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >