এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করেছে পুলিশ। এতে সচিবালয় অভিমুখে প্রবেশের চেষ্টা করা শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ।








