নারায়ণগঞ্জ । বুধবার
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন: শোকের ছায়া নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে

নিজস্ব প্রতিবেদক | সময় নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জনপ্রিয় ও বিশিষ্ট সাংবাদিক, ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেন তাঁর প্রিয় মাকে হারিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

সময় নারায়ণগঞ্জ-এর প্রকাশক সহিদুল ইসলাম এক শোকবার্তায় বলেন, “সহকর্মী ভাই তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আমরা সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। আমীন।”

তিনি আরও বলেন, একজন সন্তানের জীবনে মায়ের স্থান অপরিসীম। মায়ের মৃত্যু যে কতটা বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তানভীর হোসেনের এই অপূরণীয় ক্ষতিতে সময় নারায়ণগঞ্জ পরিবার তাঁর পাশে রয়েছে।

মহান আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—এটাই সকলের প্রার্থনা। আমীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >