নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণ; প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় প্রধান আসামি সৈয়দ রোকনুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  বিকেল সোয়া ৫টায় র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) দিনাজপুর সদরের উপশহর নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত সৈয়দ রোকনুজ্জামান নবাবগঞ্জ উপজেলার মতিহারা (পূর্বপাড়া) গ্রামের সৈয়দ হারুনুর রশিদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেপ্তারকৃত আসামি এবং ভিকটিম একই এলাকার স্থানীয় বাসিন্দা এবং ভিকটিমের স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। কয়েক মাস পূর্বে ভিকটিমের স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় ভিকটিম বাবার বাড়িতে চলে যায়। ভিকটিমের সাথে তার স্বামীর মনোমালিন্যের বিষয়টি মিমাংসা করার জন্য আসামি  ভিকটিমের সাথে সাক্ষাত করে এবং তার সাথে সখ্যতা গড়ে তুলে।  গত ১৫ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমকে তার স্বামীর শয়ন কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিল। সোমবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানার উপশহর নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। মঙ্গলবার তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >