নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক নাজিমের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীচরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি মো. নাজিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (৩০ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

প্রসিকিউশন পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর মো. এরশাল আলম জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর বিকালে   কামরাঙ্গীচর এলাকায় একটি ভাড়া বাসায় নাজিম মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ৭ বছরের শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার সময় শিশুটির বাবা-মা বাসায় ছিল না। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে এলে নাজিম মিয়া পালিয়ে যায়। ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আদালতে মোট ১৪ জন সাক্ষী সাক্ষপ্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >