নারায়ণগঞ্জ । শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কেরাণীগঞ্জে হেরোইনসহ একজন গ্রেপ্তার

রাজধানীর কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইনসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার গদারবাগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেরোইনসহ মো. আব্দুল করিমকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

করিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর ক্লাবপাড়া এলাকায়। তার পিতা মৃত আমির হোসেন। অভিযানের সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন ছাড়াও মাদক বিক্রির ৪০ হাজার ৫০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, করিম একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >