নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সামরুল হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টার দিকে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশিকালে এক শিশুকে আটক করা হয়।
আটককৃত শিশুর নাম মীম আক্তার ছামিরা (১৪)। তার পিতা ওমর ফারুক। তাদের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকায়।
পুলিশ জানায়, শিশুটির হেফাজত থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃত শিশুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






