নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ফেরদৌস ওয়াহিদ (৬২)। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার জগদীশপুর গ্রামে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাকে সন্দেহজনক অবস্থায় আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






