নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন বিএনপি নেতা শাহআলম মানিক।
মঙ্গলবার (৫ ই ফেব্রুয়ারি ) দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান শাহআলম মানিক।
প্রচারনা কালে শাহআলম মানিক বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়ন এগিয়ে নিতে ধানের শীষের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে বলে জানান স্থানীয় নেতারা।




