নারায়ণগঞ্জ । শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ !

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার ভোরে রাজধানীর আগারগাঁওয়েও অনুরূপ একটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগারগাঁওয়ের ঘটনায় দগ্ধরা হলেন—সাকিব (শরীরের ৭ শতাংশ দগ্ধ), ইভা (২ শতাংশ), আসিফ (৫ শতাংশ), আনেজা বেগম (১০ শতাংশ) এবং অন্তঃসত্ত্বা মনিরা (৮ শতাংশ)। একদিনের ব্যবধানে দুটি পৃথক গ্যাস বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >