নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে
মেঘনা নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় এখনোও পর্যন্ত জানা সম্ভব হয়নি।সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে গতকাল (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাদের পাননি।

জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য ট্রলারে দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রওনা দেয় রানা ও শুভ নামের দুই যুবক। পরে তারা দুপুর দুই টার দিকে মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন।

সাড়ে তিন টার দিকে তলা ফেঁটে ট্রলারটি রানা ও শুভ নামের দুই যুবকসহ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেন।বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোজ রয়েছেন। তাদের সন্ধানে চেষ্টা চলছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি ট্রলার মেঘনা নদীর মাঝখানে দুই যুবকসহ তলিয়ে গেছে।ধারনা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবেছে। দুই/তিন ঘন্টা চেষ্টা করে তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, তা্রা সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে এখান থেকে চলে যায়। ভোরে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠ্যাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >