কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর আগামী ১৩ নভেম্বর ‘বাংলাদেশ লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা।
নিষিদ্ধ আওয়ামী লীগ এর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সাদীপুর ইউনিয়ন যুবলীগের ১ নম্বর যুগ্ম-সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য সুভাষ ভৌমিককে বুধবার (১৩ নভেম্বর) গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ ।
ইউনিয়নের আমবাগ বাজারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠন ( যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ) এর সাথে গোপন মিটিং চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়।সোনারগাঁও থানার (ওসি) রাশেদুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে থানায় নেওয়া হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান সময় নারায়ণগঞ্জকে জানান, আমবাগ বাজার থেকে লকডাউন কে কেন্দ্র করে গোপন মিটিং চলাকালে আমরা তাকে গ্রেপ্তার করেছি।সুভাষের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু মামলা রয়েছে ।সেই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান, সোনারগাঁও এর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং লকডাউন কেন্দ্রিক সকল বিষয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।লকডাউন কেন্দ্রিক যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা নজরদারি বাড়িয়েছি।





