নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১।

সোমবার (২৭ অক্টোবর) র‍্যাব-১১ র অপস্ অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার দিবগাত রাত তিনটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে ওই পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অস্ত্র উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >