নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে আটক তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে অভিযান পরিচালনা করে পুলিশ। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়।
পরে একই দিন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার মোবাইল কোর্ট পরিচালনা করে আটক তিনজনকে দুই মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—সিফাত হাওলাদার (১৯), পিতা জহিরুল ইসলাম, চর ভূলুয়া দক্ষিণ পাড়া; মো. হৃদয় (২২), পিতা আজগর, মাতা রহিমা, চর ভূলুয়া দক্ষিণ পাড়া; এবং মো. বিজয় (১৯), পিতা সাইদুর রহমান, মুরাদপুর দেওয়ান বাগ। তারা সবাই সোনারগাঁও থানার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




