চাঞ্চল্যকর প্রিন্সিপাল 100 শপিং মল থেকে মোবাইল ফোন চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য সোনারগাঁও থানা পুলিশের হাতে গ্রেফতার
গত ১১/০৬/২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকা থেকে ১২/০৬/২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০:১০ ঘটিকার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন প্রিন্সিপাল 100 শপিং মলের ৫ম তলায় অবস্থিত দোকান নং-৪৫, “মোবাইলি বাই আমিনুল টেলিকম” নামক মোবাইল ফোনের দোকানের তালা কেটে নগদ ৬,১০,০০০/- (ছয় লক্ষ দশ হাজার) টাকা এবং বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মোট ১৪৪টি মোবাইল ফোন, যার আনুমানিক বাজারমূল্য ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা, চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় দোকান মালিক আমিনুল (৪২), পিতা- আবু কালাম, মাতা- তাছলিমা, স্থায়ী ঠিকানা: গ্রাম- চর বলাকী, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ এবং বর্তমান ঠিকানা: গ্রাম- গোহাট্টা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, সোনারগাঁও থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে সোনারগাঁও থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয়ের নিবিড় তদারকি এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার-এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সোনারগাঁও থানাধীন কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা পেশাদার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। মোঃ বাবু @ রবি @ রনি (৪০), পিতা- মৃত হোসেন, মাতা- জরিনা বেগম, সাং- ছাতিয়ানি (ভূইয়া বাড়ির পাশে), পোঃ সাহেবাবাদ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
২। মোঃ ইছহাক @ সাগর (৪২), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- মৃত রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা- দারাদীঘিরপাড়, পোঃ জাহাপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা। বর্তমান ঠিকানা- ২নং ঢাকেশ্বরী, গোদনাইল, ভূইয়াপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৩। মোঃ কামাল (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মনোয়ারা বেগম, সাং- বাহাদুরপুর, পোঃ পাঁচকীর্তা, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
৪। মোঃ আলমগীর (৪৫), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা- মৃত আফিয়া খাতুন, সাং- পুমকাড়া, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
৫। মোঃ জামাল (৩৮), পিতা- মোঃ জোহর আলী, মাতা- মৃত মালেকা বেগম, সাং- জাফরগঞ্জ কাজীবাড়ি, পোঃ গঙ্গামন্ডল, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা।
৬। আলাউদ্দিন (৪৫), পিতা- আলেক @ অলেক মিয়া, মাতা- মৃত মাজেদা বেগম, সাং- কামাল্লা ৩নং ওয়ার্ড, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
৭। মোঃ সুমন (৪১), পিতা- মৃত বাবুল, মাতা- আলিয়া বেগম, সাং- পাথরঘাটা নজু মিয়া লাইন, ৩নং গলি, কবরস্থানের পাশে (আরিফ, মৃত সিদ্দিকের ভাগিনা), থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম।
৮। মোঃ রুবেল (২৩), পিতা- মোঃ রোমান, মাতা- ওজেহা বেগম, স্থায়ী ঠিকানা- দক্ষিণ হিলসা, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম। বর্তমান ঠিকানা- মিয়া খান নগর, ১৯নং ওয়ার্ড (মকবুল সরদারের বাড়ির ভাড়াটিয়া), থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম।
৯। আলামিন @ বাম্বু আলামিন (২৩), পিতা- নজু @ নসু, মাতা- নুরবানু @ নরবানু @ রাশিদা, স্থায়ী ঠিকানা- ভাসমান। বর্তমান ঠিকানা- সোনাপুকুড়িয়া, পোঃ যাত্রাপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মোঃ বাবু @ রবি @ রনি (৪০)-এর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ০৮টি চুরির মামলা, মোঃ ইছহাক @ সাগর (৪২)-এর বিরুদ্ধে ০৩টি চুরির মামলা, মোঃ আলমগীর (৪৫)-এর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ০১টি চুরির মামলা এবং আলাউদ্দিন (৪৫)-এর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ০১টি চুরির মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরির সঙ্গে জড়িত।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেকের ০২ (দুই) দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমানে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




