নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা তিনজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকার জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় মো. কাউসার (৩০) মারা যান। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, এর আগে দগ্ধ শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। এছাড়া দগ্ধের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় ছয়জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

গত ১৪ মে দুপুরে বিদ্যুৎকেন্দ্রটির ক্যান্টিনে কর্মীরা দুপুরের খাবার খাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট ১২ জন কর্মী দগ্ধ হন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >