নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সরফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন মামরকপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় আসামী মাসুদ রানা (৩২), পিতা মৃত দাইয়ান, সাং মামরকপুর, ইউনিয়ন বৈদ্যেরবাজার, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ-এর বসতঘরের পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





