নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁ ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

২৮ এপ্রিল রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সরফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সোনারগাঁ থানাধীন মামরকপুর এলাকায় আসামি মাসুদ রানা (৩২)-কে তার বসতঘরের পাশের রাস্তা থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাসুদ রানা (৩২) মৃত দাইয়ানের ছেলে। তার বাড়ি মামরকপুর গ্রাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >